নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও র্যালি
audhamyabangla
প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ /
৮

নাটোর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাটোর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার উপ-পরিচালক ও নাটোর পৌর প্রশাসক মো. আরিফ হোসেন, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, নাটোরে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল এবং নাটোর সদর হাসপাতাল আরএমও ডা. মাহবুবুর রহমান, নাটোর সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার জুয়েল হক, নাটোর ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম ,সদস্য শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালক মোঃ মহিন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, চিকিৎসক , গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :