নাটোরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: ভেকু বিনষ্ট, ব্যাটারি ও যন্ত্রাংশ জব্দ
audhamyabangla
প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ /
১১

মোঃ রাশেদুল ইসলাম, নাটোর।
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে অবৈধভাবে ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) রাতে এ অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ। অভিযানকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ২টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে একটি ভেকু বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আনসার ব্যাটালিয়নের চৌকস সদস্যবৃন্দ ও উপজেলা সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো পরিবেশ ও কৃষি বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফসলি জমি খনন করে যাঁরা পুকুরে পরিণত করছে তাদের বিরুদ্ধে খবর পাওয়া মাত্রই অভিযোগ পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :