Agaminews
Dr. Neem Hakim

বাগেরহাটে শরনখোলার গাবতলা বাজারে আগুনে পুড়ল ৫ দোকান


audhamyabangla প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ / ১৪
বাগেরহাটে শরনখোলার গাবতলা বাজারে আগুনে পুড়ল ৫ দোকান

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পেছনের বসতবাড়ির লোকজন হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের মানুষ ছুটে এসে নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই  আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুদি দোকান এবং একটি চায়ের দোকান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর