Agaminews
Dr. Neem Hakim

বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ / ১২
বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর  সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
‎দিনাজপুর জেলায় বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর ˆত্রমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|গত বৃহস্পতিবার ‎সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন পাহান, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি| তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ আদিবাসী পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে| আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানান তিনি| সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ¯^পন বাসিল কিস্কু| এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক জেরভ্যাস মারান্ডি, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি আরতি হাঁসদা এবং সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরেন| এছাড়াও দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন| সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক,অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়| বক্তারা বলেন,বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর মূল লক্ষ্য হলো দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার,মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা| এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়| সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়| আয়োজনে ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি, কেন্দ্রীয় কমিটি|

সংবাদ প্রেরক,
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
মোবাইল-০১৭১২৫৮১৫১২
তারিখ: ০৬.০৬.২০২৬

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর