
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার হেমায়েতপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ এক হার্টের রোগীকে বেদম মারপিট করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চকচিরট গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।আহত বৃদ্ধের ছেলে মো. ওয়াসিম উদ্দিন জানান, এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে আমাদের পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের দ্বন্দ্ব ও বিবাদ বিরাজ করছিল। এরই জের ধরে বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে শাহিনুর রহমান (৪২), জহুরুল ইসলাম উলাই (৪০) জিহাদ (২২) বকুল মন্ডল (২২) শহিদুল্লাহ (৫৫), নয়ন (২৬) বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আমার পিতা আবু তালেব (৮৫) কে হাসুয়া, ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে বেদম মারমপিট করে। এ সময় আসামীদের হাত থেকে আবু তালেবকে বাঁচাতে তার নাতনি সুচনা খাতুন (১৯) এগিয়ে আসলে আসামিরা তাকেও বেদম মারপি করে। গুরুতর আহত বৃদ্ধ তালেবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের নানা স্থানে জখম রয়েছে।এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে।আহত বৃদ্ধের ছেলে ওয়াসিম উদ্দিন আরও জানান, তার বাবা ভারতে ওপেন হাট সার্জারি করিয়েছে। এমনিতে তার শরীরের অবস্থা ভাল না। তার উপর এ ধরনের মারপিটের কারণে সে আরও অসুস্থ হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :