Agaminews
Dr. Neem Hakim

সভাপতি মওলা, সম্পাদক গিয়াস, যুগ্ম সম্পাদক নাজমুল


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ /
সভাপতি মওলা, সম্পাদক গিয়াস, যুগ্ম সম্পাদক নাজমুল


আইআরএফের নতুন কমিটি









প্রকাশিত: ২০:৩৭, ২৮ এপ্রিল ২০২৬  

সভাপতি মওলা, সম্পাদক গিয়াস, যুগ্ম সম্পাদক নাজমুল


ইন্স্যুরেন্স খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আইআরএফের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সিএমজেএফ সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং আইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও সারা বাংলার সম্পাদক গোলাম সামদানী ভুঁইয়া।

নির্বাচনে মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোট দেন। সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের রহিম শেখ পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার মোহাম্মদ ইব্রাহিম আলী পান ১৮ ভোট।

এছাড়া সহসভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের মো. নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজবিডি ডটকমের মো. আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির দুই সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. শাহ আলম নূর ও আজিবুল হক।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

ঢাকা/নাজমুল/সাইফ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর