
মুঞ্জুরুলহক মুঞ্জু, প্রতিনিধি কিশোরগঞ্জ:
“সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।গত ২৮ এপ্রিল মঙ্গল বার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়। দিবসের শুরুতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনথেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কোর্ট প্রাংগনে লিগ্যাল এইড মেলায় পপি, নারী উদ্যোগ কেন্দ্র, ভূমি জরীপ আইন স্টলসহ ৬ টি স্টল অংশগ্রহণ করে। আদালত প্রাংগনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) সুপ্রিয়া রহমান এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ স্বাগত সাম্য, বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি কিশোরগঞ্জ, অভিজিৎ শর্মা, সিভিল সার্জন,কিশোরগঞ্জ, মোহাম্মদ এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম),মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার কিশোরগঞ্জ, মোহাম্মদ বিল্লাল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ, মাকসুদা পারভীন, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ কিশোরগঞ্জ, স্বাগত বক্তব্য রাখেন স্বাগত সাম্য,জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ)কিশোরগঞ্জ প্রমূখ।
আপনার মতামত লিখুন :