Agaminews
Dr. Neem Hakim

এশিয়া র‍্যাঙ্কিংয়ে এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ /
এশিয়া র‍্যাঙ্কিংয়ে এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়



ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৬ এপ্রিল ২০২৬  

এশিয়া র‍্যাঙ্কিংয়ে এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়


যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ এ তালিকায় বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১-৩৫০ অবস্থানে উঠে এসেছে। যেখানে ২০২৫ সালে এর অবস্থান ছিল ৪০১-৫০০-এর মধ্যে।

গত ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষ অবস্থান অর্জন করেছে, যা জাতীয় উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও উন্নতির ছাপ স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্কোর গত বছর ৩১.৫-৩৪.৩ থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৩-৪০.১। গবেষণার পরিবেশ সূচক ১২.০ থেকে বেড়ে ১৫.৭, গবেষণার মান ৫৮.৮ থেকে ৭৪.৩ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচক ২১.৪ থেকে বেড়ে ৩৩.২-এ উন্নীত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গবেষণা কার্যক্রম জোরদার করা, শিক্ষার মান উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিয়ার সংযোগ বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ এই অগ্রগতি আমাদের জন্য গর্বের। গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে যাওয়া আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমের স্বীকৃতি।”

তিনি আরো বলেন, “গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে যে উন্নতি হয়েছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেয়। এই ধারা অব্যাহত থাকলে আমরা বৈশ্বিক পরিমণ্ডলে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবো।”

উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে অবস্থান আরো সুদৃঢ় করতে কাজ চালিয়ে যাবে।


ঢাকা/সৌরভ/জান্নাত





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর