Agaminews
Dr. Neem Hakim

বাড়িতে সংরক্ষণ করা ডিজেলে পড়ে শিশুর মৃত্যু 


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ /
বাড়িতে সংরক্ষণ করা ডিজেলে পড়ে শিশুর মৃত্যু 



গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২২ এপ্রিল ২০২৬  

বাড়িতে সংরক্ষণ করা ডিজেলে পড়ে শিশুর মৃত্যু 

ফাইল ফটো


গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে সংরক্ষণ করে রাখা ডিজেলের ড্রামে পড়ে আরাফ মিয়া (৩) নামের এক শিশু মারা গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মারা যাওয়া আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাবু মিয়ার মালিকাধীন একটি ট্রাকের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেলে তিনি সেই ডিজেল বাড়িতেই একটি কাটা ড্রামে সংরক্ষণ করেন। মঙ্গলবার বিকেলে পরিবারের অজান্তে শিশু আরাফ ডিজেল সংরক্ষণ করা ড্রামের ভেতরে পড়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় সে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার মোবাইল ঠোনে বলেন, “মঙ্গলবার ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

ঢাকা/মাসুম/মাসুদ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর