Agaminews
Dr. Neem Hakim

সুন্দরবনে ২ দিনে হরিণ শিকারের ৮৩টি ফাঁদ জব্দ


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ /
সুন্দরবনে ২ দিনে হরিণ শিকারের ৮৩টি ফাঁদ জব্দ



সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২২ এপ্রিল ২০২৬  

সুন্দরবনে ২ দিনে হরিণ শিকারের ৮৩টি ফাঁদ জব্দ

হরিণ শিকারের জব্দকৃত ফাঁদ হাতে বনরক্ষীরা।


সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুইদিনে হরিণ শিকারের ৮৩টি ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। এর মধ্যে মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকা থেকে ৪২টি এবং সোমবার সুন্দরবনের ব্যারাকখাল থেকে আরো ৪১টি ফাঁদ জব্দ হয়। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এ তথ্য জানান।

বনবিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সুন্দরবনের ভারানি ও ছেড়ার খাল এলাকায় কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এমন সংবাদ আসে। এরই ভিত্তিতে বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ জব্দ করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যাওয়ায়া তাদের আটক করা সম্ভব হননি। সোমবার ৪১টি ফাঁদ জব্দ হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দকৃৃত ফাঁদ গুলো ধ্বংস করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। 

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি সুন্দরবনের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পেলে দ্রুত বনবিভাগকে অবহিত করার অনুরোধ জানান। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।

ঢাকা/শাহীন/মাসুদ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর