Agaminews
Dr. Neem Hakim

বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ


admin প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ /
বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ



শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২১ এপ্রিল ২০২৬  

বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে।


ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগকালে মৃত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। 

মৃত ওই যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। 

এ দিকে আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হঠাৎ শিপন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুর ১টায় শিপনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।


ঢাকা/তারিকুল/বকুল





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর