Agaminews
Dr. Neem Hakim

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী


admin প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ণ /
মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী



টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৭ এপ্রিল ২০২৬  
আপডেট: ২২:০৩, ১৭ এপ্রিল ২০২৬

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, “মুজিবনগর দিবস কারো একার না, কোন দলের না। মুজিবনগর দিবস সকল দলের, মতের ও পথের। এমনকি মুজিবনগর দিবস বর্তমান সরকারের, যারা বিরোধী দলে আছে তাদেরও। মুজিবনগর দিবস তারা পালন করুক আর না করুক।”

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “মুজিবনগর সরকার গঠন না হলে আমরা বাংলাদেশের স্বাধীনতা আনতে পারতাম না। সেজন্য স্পষ্ট করে বলতে চাই, কারো এটা মনে করার কোনো কারণ নেই যে, মুজিবনগর দিবস আমাদের না তাদের। মুজিবনগর দিবস আওয়ামী লীগের, বিএনপির না। এটা ঠিক না।”

তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি সত্য। কিন্তু আমরা কখনো স্বাধীনতাকে উপলব্ধি করতে পারি নাই। স্বাধীনতা কোনো দলের না, মতের না; স্বাধীনতা সামগ্রিকভাবে পুরো দেশের।”

কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রায় ২০ বছর পরে দেখলাম। আমি সরাসরি বেগম খালেদা জিয়ার অনেক বক্তব্য শুনেছি। কিন্তু তারেক রহমানের বক্তব্য এই প্রথম শুনলাম, আমার ভালো লেগেছে। তার বক্তব্যে শালীনতা আছে, গভীরতা আছে, জাতীয় ঐক্যের একটা আকাঙ্ক্ষা আছে। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।”

ঢাকা/কাওছার/রাজীব





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর