Agaminews
Dr. Neem Hakim

বন্ধুত্বের টানে যা করলেন ৯ যুবক


admin প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ /
বন্ধুত্বের টানে যা করলেন ৯ যুবক


বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পারিক বিশেষ সম্পর্ক, আত্মার শক্তিশালী বন্ধন। চোখের চাহনিতে, হালকা হাসিতে কিংবা নিঃশব্দে কাঁধে হাত রাখার ভরসার ব্যক্তি হলো বন্ধু। বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টে একসঙ্গে পাশে থাকা।

এই কথার বাস্তব উদাহরণ এখন কুমিল্লার মুরাদনগরের ৯ যুবক। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন তা হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের সজীব নামে এক যুবক চামড়ায় সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মাথা ন্যাড়া করেন। এরপর থেকেই তিনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। এরই প্রেক্ষিতে ৯ বন্ধু অভিনব সিন্ধান্ত নেন।

গত বুধবার (১৫ এপ্রিল) খৈয়াখালী বাজারের একটি সেলুনে গিয়ে একে একে  কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর নিজেদের মাথা ন্যাড়া করান। শুক্রবার (১৭ এপ্রিল) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যামে ভাইরাল হয়।

সজীবের বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই এই সিদ্ধান্ত।

বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও আপ্লুত। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, “এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।”

 





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর