Agaminews
Dr. Neem Hakim

ঝিনাইদহে বাকিতে চা না দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০


admin প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ /
ঝিনাইদহে বাকিতে চা না দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০



ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৭ এপ্রিল ২০২৬  

ঝিনাইদহে বাকিতে চা না দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০


ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যান। পুর্বের বাকি টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানি শাহজাহান।

এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন ১০ জন।

পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ গণমাধ্যমকে বলেন, “সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “বাকিতে চা বিক্রি না করা নিয়ে একটি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।”

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

ঢাকা/শাহরিয়ার/সাইফ





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর