
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দার রামপুর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন সোমবার (১৮ আগস্ট) বিকেলে বাট্টা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলার শ্রমিক দলের আহবায়ক আসরাফুল আলম পাভেল মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,সদস্য রুহুল আমিন,গালাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী,রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাজুল খান,সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমূখ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে সমাবেশের রূপধারণ করে কর্মী সম্মেলনের স্থানটি।
আপনার মতামত লিখুন :