
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর তত্বাবধানে নতুন বাজার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ইয়াসের খান চৌধুরীর তত্বাবধানে উপজেলার ১৩টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বিএনপি নেতা ব্রিগ্রেডিয়ার জেনারেল অব: ড.একেএম শামছুল ইসলাম সূর্যের নেতৃত্বে ও সাবেক পৌর মেয়র এফএম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে উপজেলা সদর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্রিগ্রেডিয়ার জেনারেল অব: ড. একেএম শামছুল ইসলাম সূর্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। অপরদিকে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্বাবধানে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলার মুশুলী ইউনিয়ন সহ বিভিন্ন
ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেনের নেতৃত্বে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা নয়ন বাজারেআঞ্চলিক বিএনপি দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমডি মামুন বিন আব্দুল মান্নানের তত্বাবধানে উপজেলা সদর নিজ বাস ভবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রতিটি আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়
বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :