Agaminews
Dr. Neem Hakim

ফ্যাসিস্ট সরকারের কোন সুবিধাবাদী ও দোসরা বিএনপির সদস্য হতে পারবে না-ওয়ারেছ আলী মামুন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন / ৪১৩
ফ্যাসিস্ট সরকারের কোন সুবিধাবাদী ও দোসরা বিএনপির সদস্য হতে পারবে না-ওয়ারেছ আলী মামুন

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোন সুবিধাবাদী ও দোসরা বিএনপির সদস্য হতে পারবে না। গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতন জেল, গুম, খুন করেছে, জনগনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না।
তিনি আরো বলেন, যারা ফ্যাসিস্টের  বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের বাড়ী বাড়ী গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেয়ার জন্য নেতা-কর্মীদের আহবান জানান। এক বছর হয়ে গেলো  ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি কিন্তু গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে পারিনি। যত দিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার নির্বাচিত করতে না পারবো ততক্ষন পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।রবিবার (১০ আগস্ট) বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর শহর বিএনপির আয়োজনে জামালপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিএনপির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরন ও বিতরন কার্যক্রমে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জাম রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ সভাপতি মমিনুর রহমান মোস্তাফিজুর রহমান আরমানসহ প্রমূখ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর