ময়মনসিংহে অনুমোদন বিহীন ভবন সিলগালা করেছে মসিক
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন /
৩১৯
আশিকুর রহমান মিঠু,
ময়মনসিংহে অনুমোদন বিহীন নির্মাণ করায় একটি নির্মাণাধীন ভবন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে নগরের কাঠগোলা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই, নিয়মনীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে তা অমান্য করায় আজ নির্মাণাধীন ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে।একই দিনে কাঠগোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুটপাতের উপর দোকান দেওয়ায় দুটি দোকান মালিককে ৩৫০০ টাকা জরিমানা করেন মসিকের ভ্রাম্যমাণ আদালত।এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) এর নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :