Agaminews
Dr. Neem Hakim

প্রেস বিজ্ঞপ্তি


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন / ১২৮
প্রেস বিজ্ঞপ্তি

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা মামলার  আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৫) কে ঢাকার  ক্যান্টনমেন্টের ডিওএইচএস হতে  গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ
১। মামলার এজাহার সূত্রে জানা যায় যে,বাদী মো: সেলিম মিয়া (৬০) এর মেয়ে ভিকটিম মোছাঃ ইয়াসমিন(২১) এর সাথে বাদীর আপন ভাগিনা রাকিবুল ইসলাম (২২) এর  বিবাহ দেয়ার পর হতেই যৌতুকসহ বিভিন্ন কারনে বিবাদীগন নির্যাতনসহ মারপিট করতো। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই ২০২৫খ্রিঃ ৪.৩০ ঘটিকার বিবাদীগন যৌতুকের দাবিতে  ভিকটিম ইয়াসমিনকে মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা সেলিম মিয়া বাদী হয়ে ত্রিশাল থানার মামলা নং-১৭, তারিখ-১৭ জুলাই ২০২৫ খ্রি. ধারা- ১১(ক)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ মূলে মামলা দায়ের করেন। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
২। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ও র‌্যাব-১, সিপিসি, উত্তরা, ঢাকা এর সহযোগীতায় ০৫ আগষ্ট ২০২৫ খ্রি. রাত অনুমান ২১:৩০ ঘটিকায় ডিএমপি,ঢাকার ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকা হতে এজাহারনামীয় ০৩ নং আসামী মোঃ রফিকুল ইসলাম (৫৫) জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর