Agaminews
Dr. Neem Hakim

ভৈরবে পুলিশের অভিযানে ২৩ জন ছিনতাইকারী গ্রেপ্তার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন / ১০০
ভৈরবে পুলিশের অভিযানে ২৩ জন ছিনতাইকারী গ্রেপ্তার

 

(অদম্য বাংলা নিউজ ডেস্ক) কিশোরগঞ্জের ভৈরবে  ২৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০ টা থেকে রোববার ভোর পর্যন্ত শহর এলাকায়  চলে এই গ্রেফতার অভিযান। শহরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো এসব ছিনতাইকারীরা। গতকাল রোববার বিকেলে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।গ্রেফতারকৃতরা হলো- বিল্লাল,রনি,হৃদয়,ফুল মিয়া,সোহেল ,ওসমান,আরাফাত,রায়হান, সবুজ,নাইম, হেলাল,দুলাল,জনি, আকাশ,ফরহাদ,মনির,নমিন,সুমন, মাহিন,বিজয়,সানি ও আরো দুইজন।এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, ইদানিং শহরে চুরি, ছিনতাই, মাদক প্রবণতা বৃদ্ধি পাওয়ায়  অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্য কারো কারো নামে থানায় মামলা আছে, একজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর