Agaminews
Dr. Neem Hakim

ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ / ৮৪
ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু

ভালুকা প্রতিনিধি।।  ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।  বুধবার রাতে ভালুকা – সখিপুর সড়কের বর্তা নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।  নিহত নবী হোসেন উপজেলার বর্তা গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে নবী হোসেন হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ী চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে  ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার এস আই গোবিন্দ চন্দ্র  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ থানায় আনা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর