
*নিখোঁজের ০৩(তিন) পর সদর কোম্পানী, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ভিকটিম উদ্ধার।
নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন হাটখোলা সাকিনের নিজ বাড়ী থেকে গত ০৩ (তিন) দিন আগে ভিকটিম তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। ভিকটিম নিখোঁজের পর তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে ভিকটিম ২৩ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ২২:৫০ ঘটিকায় আকুয়া বাইপাস এলাকায় র্যাব-১৪ ব্যাটালিয়ন এর প্রধান ফটকের আশে পাশে সন্দেহজনক ঘুরাফেরা করে। র্যাব-১৪ এর কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব নাজমুল ইসলাম তাকে জিজ্ঞসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে তাকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় সবার উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :