তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বর্গাচাষীকে ভূমি দিয়ে প্রকৃত ভূমি মালিক বিপাকে পড়ে এখন আইনআদালতের মুখোমুখি।সরেজমিন ঘুরে জানা গেছে, তারাকান্দা সদর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আলমগীর গং ৪২শতাংশ ভূমি ৪/৫ বছর পূর্বে পাশের বাড়ির রুহুল আমিনকে বর্গা দেয়। জমির পাশে রুহুল আমিনের মুরগির খামার থাকার
কারণে ভূমিটি জোরপূর্ব দখলের নানান পায়তারা শুরু করেন তিনি।নিরুপায় হয়ে আলমগীর গংরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪২ শতাংশ ভূমিতে ১৪৪ ধারা জারি করান। যার স্মারক নাম্বার ৮৬ (২)১, তারিখ ১২/০১/২০২৫। উক্ত মামলার তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি তদন্তপূর্বক প্রতিবেদন চান আদালত। আদালতের নির্দেশ উপেক্ষা করে বর্গা চাষী রুহুল আমিন ভূমিতে হাল চাষ করে। বিষয়টি নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।গত৩০/১/২০২৫ তারিখে তারাকান্দা সহকারী কমিশনার ভূমি ১৪৪ ধারার মামলার তদন্ত প্রতিবেদনে তারাকান্দা ইউনিয়ন সহকারী অফিসার অজিত পালকে দিলে তদন্ত প্রতিবেদনে হ.য.ব.র.ল ও ধুম্রজাল সৃষ্টি হয়। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রকৃত ভূমি মালিক আলমগীর গংরা।তদন্তে প্রাপ্ত তথ্যের সুনির্দিষ্ট মতামত ছক তারাকান্দা ইউনিয়ন সহকারীভূমি অফিসার অজিত পাল উল্লেখ করেন বিবেচ্য বিষয় ক্রমিক নং ১। বিদ্যমান প্রথম পক্ষের নিকট হতে মৌখিক রেহানমূলে/বর্গা/ টংকে/৪/৫ বছর যাবৎ দ্বিতীয় পক্ষ চাষাবাদ করছে।ক্রমিক নং ৩, বিদ্যমান প্রথম পক্ষের নামজারি ও জমা খারিজ আছে।ক্রমিক নং ৪। হোল্ডিং ও ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে।এ বিষয়ে ভূমি মালিক আলমগীর গংরা জানান, ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন উৎকোচের মাধ্যমে রুহুল আমিন বর্গা চাষীর পক্ষে দেওয়া হয়েছে। এতে আমার জমি ফিরে পেতে সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুইনা। আলমগীর গংরা আরো জানান,তারাকান্দা থানা পুলিশ ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড একপক্ষে কাজ করার কারণে জমিতে চাষ করার সুযোগ পেয়েছে রুহুল আমিন। উক্ত ভূমির বিষয়ে রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, জমির প্রকৃত মালিক আমি না, তবে আমি ৪২শতাংশ ভূমি ২ লাখ ৮০ হাজার টাকায় রেহান রেখেছি। তবে কোন স্ট্যাম্প ডকুমেন্টস নেই, মৌখিক সাক্ষী রয়েছে। অনৈতিক ভাবে প্রকৃত মালিকদের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা দাবি এবং জমি দখল করে রাখার কারণে একটি চাঁদাবাজি মামলা করেছেন আলমগীর গংরা জেলা ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমল আদালতে যার নম্বর সি আর মোকাদ্দমা নং ৬৬৩।এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান,আদালতে মামলা চলমান, শান্তি বজায় রাখার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :