Agaminews
Dr. Neem Hakim

নির্বাচন নিয়ে ধোঁয়াশা ক্রমেই গাঢ় হচ্ছে বিএনপিতে,গোপালগঞ্জকে পূঁজি করে সময়ক্ষেপণ কিনা তা নিয়েই সন্দেহ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন / ১৯৪
নির্বাচন নিয়ে ধোঁয়াশা ক্রমেই গাঢ় হচ্ছে বিএনপিতে,গোপালগঞ্জকে পূঁজি করে সময়ক্ষেপণ কিনা তা নিয়েই সন্দেহ
(নিউজ ডেস্ক) অন্তর্বর্তীকালীন সরকার দেশে শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক কিনা তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে বিএনপিতে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য এবং মাঠে নেতাকর্মীদের ঢালাও বক্তব্য প্রমাণ করে যে, দলের সন্দেহ অমূলক কিছু নয় এবং তা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। একটি কর্ণারের  আশির্বাদপুষ্ট এক রাজনৈতিক দলের সম্মেলনে বিএনপির অনুপস্থিতির বিষয়টি লক্ষণীয়ভাবে নজর কাড়ে দেশবাসির।সাম্প্রতিককালে বিশাল রাজনৈতিক পট-পরিবর্তনের বর্ষপূর্তির আগেই যুগপৎ আন্দোলনের সহযোগি প্রধান প্রধান দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি কাঙ্খিত রাজনৈতিক লক্ষ্য অর্জনকে বাঁধাগ্রস্ত করতে পারে বলে অনেকের ধারণা।গত সপ্তাহে ঘটে যাওয়া গোপালগঞ্জ ট্র্যাজিডি নির্বাচন অনুষ্ঠানকে বিলম্বিত করার কোন কৌশল কিনা তা নিয়েও ভাবছেন কেউ কেউ। সব মিলিয়ে আগামী নির্বাচন নিয়ে যে বিএনপির মনে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে তা নিসন্দেহে বলা যায়।

 

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর