Agaminews
Dr. Neem Hakim

উচ্চ আদালতের রায় থাকার পরও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন / ১৪৬
উচ্চ আদালতের রায় থাকার পরও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ৮৭ জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে আউট সোর্সিং হিসেবে কর্মরত আছেন। তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় আইনের আশ্রয় নিলে আদালতের আদেশও কয়লাখনি কর্তৃপক্ষ কার্যকরী করছেনা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে প্রেরিত বিবেচনা পত্র  পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত বিভাগের অধীনস্ত বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং হিসেবে কর্মরত সোহেল রানা সহ ৮৭ জন কর্মচারী কম্পিউটার অপারেটর, অফিস এসিস্ট্যান্ট, টেকনিক্যাল হেলপার, ড্রাইভার, এ্যাটেন্ডেন্ট, মেডিকলে এ্যাসিস্টেন্ট, সিকিউরিটি গার্ড এবং ক্লিনার এর স্থায়ী পদে নিয়োগের প্রার্থনা করে মাননীয় হাইকোর্ট বিভাগে রিটপিটিশন নং-১২৮৮/২০১৮ দায়ের করলে আদালত বিগত ১৮/০৮/২০১৮ইং তারিখে পিটিশনারদের পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে আপিল পিটিশন ফর লিড টু আপিল নং-২৩২৭/২০১৯ দায়ের করলে মাননীয় আদালত ৩০/০৪/২০২৩ইং তারিখে পিটিশনটি খারিজ করে দেন। উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে আপিল সিভিল রিভিউ পিটিশন নং-২০০/২০২৩৩দায়ের করলে বিজ্ঞ আদালত ২৫/০১/২০২৪ইং তারিখে পিটিশনটি খারিজ করে দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোট বিভাগের রিট পিটিশন নং-১২৮৮/২০১৮এর রায় বাস্তবায়ন করা যাবে কি না সে বিষয়ে  আইনগত মতামতও প্রদান করেছেন। উল্লেখ্য যে, ঐ নথিতে অধীনস্থ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ আউট সোর্সিং হিসেবে সোহেল রানা সহ মোট ৮৭ জন কর্মচারীকে স্থায়ী ভাবে নিয়োগের প্রার্থনা হাইকোর্ট  সোহেল রানাদের পক্ষে রায় প্রদান করেন।
এদিকে আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ  টু আপিল ২৩২৭/২০১৯ ও সিভিল রিভিউ পিটিশন ২০০/২০২৩ খারিজ হয়ে যায়।সেহেতু হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ১২৮৮/২০১৮ এর বিগত ০৮/১০/২০১৮ইং তারিখের রায় অদ্যাবধি বহাল রয়েছে। এমতাবস্থায় মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন এর রায় বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা। এদিকে আউট সোসিং এর মামলার বাদি মোঃ সোহেল রানা নিয়োগের দাবীতে গত ১৬/০৭/২০২৫ইং তারিখে পেট্রবাংলার চেয়ারম্যান, বিসিএমসিএল এর বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে আন্দোলনের চিঠি প্রেরণ করেন। মামলার বাদী মোঃ সোহেল রানা বলেন, ১ যুগেরও বেশি এখানে কাজ করে যাচ্ছি কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের চাকরি স্থায়ীকরণ না করে হয়রানী করছে। ইতোমধ্যে আমাদের মধ্যে ১/২ জন মৃত্যুরবরণ করেছেন। অনেকের বয়সও শেষ হয়ে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছি। আগামী ৩০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনির ৮৭ জনকে স্থায়ী নিয়োগ প্রদান না করলে তারা আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকারের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর