নিজেদের চাঁদাবাজি আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে নয়া দল—— প্রিন্স
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন /
২০৫
হালুয়াঘাট, ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নিজেদের চাঁদাবাজি আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে নয়া দল । স্বাধীনতা বিরোধী ও বাংলাদেশকে আফগানিস্তান বানাতে আগ্রহী আরও দুই দল নতুন দলটিকে সাথে নিয়ে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে । তারা সংঘাত সৃষ্টির উস্কানী দিচ্ছে । ভরাডুবির আশংকায় নির্বাচন ঠেকাতে এরা পাগলপ্রায় ।বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না । আবার তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে কোনো যড়যন্ত্রও বরদাশত করবেনা। তারেক রহমান আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ এবং আগামী দিনের কান্ডারি।
এমরান সালেহ প্রিন্স গতকাল (মঙ্গলবার) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মুশুলধারে বৃষ্টির মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে ধারা বাইপাস সড়কে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বৈঠকে রোজার আগে নির্বাচনের টাইমলাইন এবং সম্প্রতি ডিসেম্বরের আগেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশনার পর পরই নির্বাচন বিলম্বিত করতে নতুন করে যড়যন্ত্র শুরু হয়েছে ।
যারা জনগণ ও নির্বাচন ভয় পায় , তাদের দূরভিসন্ধি রয়েছে । তিনি বলেন , ভাঙ্গারী ব্যবসায় অংশীদারত্বের বিরোধ নিয়ে নির্মম খুনের শিকার যুবদল কর্মী সোহাগ হত্যার মতো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্থ ও অনিশ্চিত করতে চান, তারা প্রকারান্তরে আধিপত্যবাদের দোসর হয়ে ফ্যাসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চাচ্ছেন , তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করা হবে । পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের সম্মিলিত অপচেষ্টা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতষ্ঠিা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাঁধা হয় , তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করবো ইনশাআল্লাহ।কর্মী সমাবেশের পর তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল হলুয়াঘাট – ময়মনসিংহ সড়কসহ ধারা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে । বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন ।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় কর্মীসমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরফান আলী ,যুগ্ম আহবায়ক আবদুল হাই , আলী আশরাফ , কাজী ফরিদ আহমেদ পলাশ , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , শফিকুর রহমান , মোনায়েম হোসেন খান তালুকদার খোকন , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু ,উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ এখলাস উদ্দিন ,নুরুল ইসলাম ,প্রভাষক এমদাদুল ইসলাম , আবদুল মোতালেব খান ,আলতাফ হোসেন ,আনোয়ার হোসেন খান সেলিম ,মঞ্জুরুল হামিদ রানা , প্রভাষক সৈয়দ গুলজার হোসেন নাঈম , আলী আমজাদ খান দিপু , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন , জেলা যুবদলের সদস্য আবদুল মোতালেব প্রমুখ।
আপনার মতামত লিখুন :