Agaminews
Dr. Neem Hakim

নকলায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ণ / ১০৩
নকলায় মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা প্রাঙ্গণে ২টি কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।

এসময় মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক  মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী মাওলানা  হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক মোশারফ হোসাইন জানান, বর্ষাকাল গাছের চারা রোপনের উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য  বৃদ্ধির লক্ষ্যে ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপনের পাশাপাশি ফুলদায়ী সুভাষ ছড়ানো গাছের চারা রোপন করার আহবান জানান তিনি।
সুপার মাওলানা  শহিদুল ইসলাম জানান, শেরপুর জেলার প্রবেশদ্বার নকলা উপজেলাকে দৃষ্টিনন্দন করতে উপজেলাব্যাপি সহস্রাধিক কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় ফল ও কাঠ জাতীয় গাছের চারা রোপনের পাশাপাশি অন্তত একটি করে কৃষ্ণচুড়া ও বকুল ফুল গাছের চারা রোপনে আগ্রহী হয়েছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে ২টি কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। তিনি বলেন ‘চলতি বর্ষা মৌসুমে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সুবিধাজনক স্থানে অন্তত ৫টি করে গাছের চারা রোপনের পরামর্শ দেওয়া হয়েছে। এই কর্মসূচি মাসব্যাপি চলবে।’

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর