Agaminews
Dr. Neem Hakim

পাবনার ভাঙ্গুড়ায় ইউএনওর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মধ্যে দিয়ে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন / ২০৮
পাবনার ভাঙ্গুড়ায় ইউএনওর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মধ্যে দিয়ে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা ও টিআর কর্মসূচির প্রকল্পে বরাদ্দকৃত অর্থের ব্যবহার নিয়ে চরম অসন্তোষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমের বিরুদ্ধে এমন অভিযোগ সচেতন মহলের ।
উপজেলা অফিসের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে “কাজের বিনিময়ে টাকা” (কাবিটা- নগদ অর্থ ) কর্মসূচির আওতায় ১৭টি প্রকল্পে ৮৬ লাখ ৭ হাজার ৮১৫ টাকা এবং (টিআর) কর্মসূচির আওতায় ৩৮টি প্রকল্পে ৮৪ লাখ ৭৪ হাজার ৯৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়।
কাবিটা ও টিআর প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। কিন্তু অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ইউএনও নাজমুন নাহার কৌশলে জনগণের এই প্রকল্পের অর্থ (কাবিটা) উপজেলা পার্ক চত্বরে মাঠ ভরাট করণে ১০ লক্ষ ৬০ হাজার টাকা, (টিআর) উপজেলা পার্কের খেলাধুলার সরঞ্জাম ক্রয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদ চত্বর সৌন্দর্য বর্ধন করণে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, উপজেলা অফিসার্স ক্লাব সংস্কার বাবদে ৬০ হাজার ৯৯৪ টাকা ব্যবহার করা হয়েছে যা কর্মসূচির মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।স্থানীয়দের অভিযোগ,দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত অর্থকে নিজের খেয়াল খুশিমতো ব্যয় করা সরকারের নীতিমালার পরিপন্থী। তারা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে
ভাঙ্গুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন ”প্রকল্প নির্ধারণ করেছেন ইউএনও স্যার এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনারা ইউএনও স্যারের সাথে কথা বলেন”। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার সাংবাদিকদের বলেন,নিয়মানুযায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং প্রকল্পের টাকা সেভাবেই ব্যয় হয়েছে।
তবে সচেতন মহলের দাবি, এসব অনিয়ম বন্ধ করে প্রকল্পগুলো যেন প্রকৃত উপকারভোগীদের উপকারে আসে তা নিশ্চিত করতে হবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর