Agaminews
Dr. Neem Hakim

ইসলামপুরে আ-লীগ নেতা ও ইউপি সদস্যকে রাতের অধারে কুপিয়ে হত্যা


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ / ৩২৪
ইসলামপুরে আ-লীগ নেতা ও ইউপি সদস্যকে রাতের অধারে কুপিয়ে হত্যা

বাধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম খন্দকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার মৃত তৈয়ব খন্দকারের ছেলে। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন কুলকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম। রাত ২টার দিকে তার ঘরের দরজায় শব্দ করে নাম ধরে ডেকে তুলে দুর্বৃত্তরা। ঘুম থেকে উঠে আব্দুর রহিম দরজা খোলার সময় কিছু বুঝার আগেই লাঠি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করা হয়। এ সময় আব্দুর রহিম চিৎকার করে দৌড় দিলে তার উঠানেই বেধড়ক পিটুনি দিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা চলে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। রাতের অন্ধকারে আব্দুর রহিমের পরিবারের লোকজন কাউকে চিনতে পারেনি। খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, রাত ২টার দিকে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। তবে এটি পূর্ব পরিকল্পিত হতে পারে কারন, শুধু তাকেই কুপিয়ে হত্যা করা হয়েছে পরিবারের অন্য কাউকে কিছু করা হয়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর