Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন / ১৬৬
ধোবাউড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ধোবাউড়া (ময়মনসিংহ):
চাকরিতে ১৪তম গ্রেড বাস্তবায়ন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিসহ ছয় দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. স্বাস্থ্য সহকারী পদে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
২. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৩. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,
৪. বেতন পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা,
৫. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া এবং
৬. অন্যান্য স্বাস্থ্য ক্যাডারের মতো মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ধোবাউড়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ সংগঠনের সকল স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে পরবর্তীতে কেন্দ্র ঘোষিত কঠোর কর্মসূচিতে অংশ নেওয়া হবে।”

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর