
কামরুল হাসান রবি(ময়মনসিংহ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ উত্তর জেলা গৌরিপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুল। এই অর্জনকে ঘিরে তার সম্মানে আয়োজিত হয়েছে পৃথক দুটি সংবর্ধনা অনুষ্ঠান।
বুধবার রাতে নগরীর ব্রাহ্মপল্লী রোডের পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতালে মহানগর ছাত্রদল ও ওলামা দল এই সংবর্ধনার আয়োজন করে। নেতাকর্মীরা বাবুলের রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে তার ভূমিকার প্রত্যাশা করেন।
গৌরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মদ তায়েবুর রহমান হিরনকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের প্রতি।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি সদস্য, মহানগর ছাত্রদল, ও ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে দলের ভবিষ্যৎ কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :