Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের হাতে মা খুন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৩:২৬ অপরাহ্ন / ২৬৯
জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ছেলের হাতে মা খুন

বাঁধন হোসেন,জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের পৌর এলাকার চন্দ্রা গ্রামের গাছ কাটাকে কেন্দ্র করে মঞ্জিলা বেগম জিরা নামের এক মহিলাকে কুপিরে হত্যা করেছে তার ছেলে মঞ্জু। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পৌর এলাকার চন্দ্রা গ্রামে এই গঠনা গঠে।
নিহত মঞ্জিলা বেগম জিরার ছোট ছেলের স্ত্রী তানিয়া বলেন, মঞ্জিলা বেগম তাদের বাড়ির থাকা তিনটি গাছ ১৬ হাজার টাকার বিক্রি করে,কিন্তু তার মাদকাসক্ত ছেলে মঞ্জু বিষয়টি মেনে নেয়নি তিনি বলেন তিনি গাছ অন্য কোথাও ৪০ হাজার টাকা দিয়ে বিক্রি করবে। এই বিষয় নিয়ে তার মা তারে অনেক বুজানোর চেষ্টা করে। কিন্তু একপর্যায়ে মঞ্জু তার সাথে থাকা ছুরি দিয়ে গাছ কাটার শ্রমিক ফরিদ মন্ডলের পেটে আঘাত করে। সেই সমর তার মা মঞ্জিলা বেগম তাকে বাধা দিতে গেলে তার মাকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরি আঘাত করতে থাকে। এবং ঘঠনাস্থলেই মঞ্জিলা বেগম জিরা মারা যায়।
এই বিয়য়ে জামালপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিছুর আশিকি বলেন, মঙ্গলবার সকালে গাছা কাটাকে কেন্দ্র করে ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত গাছ কাটার শ্রমিক ফরিদ মন্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং হত্যাকারীকে আটক করতে অভিযান চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর