
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও এলাকায় কিছু নামধারী বিএনপির লোক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে যোগসাজশ এবং বর্তমানে আওয়ামী দোসরদের নিয়ে বিগত সময়ে নির্যাতিত বিএনপির কর্মীদের নামে মিথ্যা মামলা এবং বানোয়াট তথ্য প্রচারের অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কাহালগাঁও বাজারে ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে প্রতিবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য হুমায়ুন কবির, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ সভাপতি জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন কাকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য নাজমুল হক চানু ও বাজার পরিচালনা কমিটির সভাপতি লাল মিয়া।
প্রতিবাদ সম্মেলনে বক্তারা বলেন, এলাকার কিছু নামধারী বিএনপির লোক দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে এবং তাদের সুবিধা নিয়েছে। এরা এখন আওয়ামী দোসরদের পূণর্বাসন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আওয়ামী ফ্যাসীবাদী হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত, নিপিারত ও মামলা-হামলা শিকার হয়েছেন, তাদের উপর বাজারের মাদ্রাসার জায়গার উপর দোকান ঘর ভাংচুরের মিথ্যা অভিযোগে থানায় অভিযোগ দিয়েছেন।
তারা বলেন, বাজারের ভরাডোবা রোডের উত্তর পাশে কাহালগাঁও ইসলামীয়া দাখিল মাদরাসার জমির ওপর তৎকালীন সুপার আব্দুস ছালাম এলাকার আওয়ামী লোকদের নিয়ে নিজ ক্ষমতাবলে ৭ টি ঘর নির্মাণ করেন। বর্তমানে ঘরটি পূণঃসংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করলে নামধারী বিএনপির লোকেরা বাঁধা প্রদান করে। এসময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আকবর তালুকদার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আ. কাইয়ুম ও ওয়ার্ড বিএনপির সদস্য শহিদুল ইসলামের বহিস্কার দাবী করেন।
প্রতিবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজহার আলী, উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ রাজু আহমেদ, উপজেলা মহিলা দলের সহ সভাপতি উম্মে কুলছুম, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সাইফুল তালুকদার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :