Agaminews
Dr. Neem Hakim

নান্দাইল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নব-নির্বিচিত প্রধান উপদেষ্টা ও সাধারন সম্পাদক কে সংবর্বধনা


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন / ১২২
নান্দাইল প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নব-নির্বিচিত প্রধান উপদেষ্টা ও সাধারন সম্পাদক কে  সংবর্বধনা

রমজান আলী, নান্দাইল প্রতিনিধি :ময়মনসিংহের নান্দাইল উপজেলার আর্থ মানবতা সেবার সেচ্ছাসেবী সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাচঁরুখী মৌলভীবাজার নিজ কার্যালয়ে অত্র সংগঠনের নব-নির্বিচিত প্রধান উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন রামপুরা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ ও সাধারন সম্পাদক সৌদি আরবে বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম তৌফিক কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
এসময় উক্ত সংবর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি শামীম আহম্মেদ,এ উপলক্ষে প্রবাসী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান শুভ্র,র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর তালতলা ইশায়াতু উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা অলিউল্লাহ্,এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন রামপুরা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকান্দ, তিনি বক্তব্যে বলেন ভালো এবং সৎ উদ্দেশ্য নিয়ে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন করলে সংগঠনগুলো টিকে থাকে এবং ছিন্নমূল মানুষের উপকার হয় তাই এরকম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে আমি আছি যেকোনো ভালো কাজে ডাকলে সাড়া পাবেন।
এছাড়াও বক্তব্য রাখেন নব-নির্বিচিত সাধারন সম্পাদক আতিকুর রহমান তৌফিক,এসময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,আমিনুল ইসলাম আশিক,শরীফ আহমেদ সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,অত্র সংগঠনের সভাপতি সৌদি আরবে বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন ভূঁইয়া জানান সাম্প্রতিককালে নান্দাইলে এই সংগঠনের মাধ্যমে প্রতিটি ঈদে হতদরিদ্রদের জন্য শাড়ি লুঙ্গি সহ ঈদ সামগ্রী বিতরণ করে থাকি, প্রতিবারের ন্যায় এবারও অব্যাহত থাকবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর