Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে এক রাতে কৃষকের ছয় গরু চুরি


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১:৩১ অপরাহ্ন / ৯৩
গফরগাঁওয়ে এক রাতে কৃষকের ছয় গরু চুরি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে
গোয়ালঘরের তালা ভেঙে এক রাতে ছয় গরু চুরি হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার ভারইল গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানায়, রোববার ভোর রাতে কোন এক সময় এনামুল হাছানের একটি ষাঁড় গরু ও তিনটি গাভী এবং আইয়ূব আলীর একটি গাভী ও একটি বকনা বাছুর চুরি হয়। গরু গুলোর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। গরুর মালিক এনামুল হাছান ও আইয়ুব আলী জানান, সন্ধ্যায় গরুগুলো ঘরের পাশে তাদের গোয়াল ঘরে বেঁধে রেখে আসে। শনিবার দিবাগত রাত চারটা পর্যন্ত তারা গরুগুলো পাহারা দেয়। রোববার সকাল সাতটার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখে একটি গরুও নেই। ঘোয়াল ঘরের তালা ভাঙা। চোরের দল ছয়টি গরু ভোর রাতে চুরি করে নিয়ে যায়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ’গরু চুরির বিষয়ে তদন্ত চলছে। পুলিশ গরুগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর