Agaminews
Dr. Neem Hakim

আগামীকাল কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী, নতুন সাজে সাজানো হচ্ছে কলেজ মাঠ


admin প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ৭:২৯ পূর্বাহ্ন / ১৫২
আগামীকাল কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী, নতুন সাজে সাজানো হচ্ছে কলেজ মাঠ

মিজানুর রহমান বুলেট: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষন দিবেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ২ হাজার মানুষের হাতে ত্রান সহায়তা তুলে দিবেন। তাই কলাপাড়ার কলেজ মাঠ সাজানো হচ্ছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর আগমনের খবরে অনেকটা উচ্ছসিত স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে কলাপাড়া উপজেলা। মাঠে মোতায়েন করা হয়েছে ৩ হাজার পুলিশ সদস্য সহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের।

কলাপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল হাওলাদার জানান, প্রধানমন্ত্রী আসবে এজন্য আমরা অনেকটা উচ্ছসিত। আশা করছি কলেজ মাঠ এলাকায় প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার জানান, আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কলাপাড়ায় আসছেন এজন্য আমরা অনেকটা আনন্দিত। আমাদের এলাকার মানুষ প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাণ সহায়তা নিবেন, এটা আসলে আমরা চিন্তাও করিনি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মাদ জানান, কলাপাড়া উপজেলা নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ৩ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছে। এছাড়া র‍্যাব, সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা মাঠে রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আমরা মাঠ গোছানোর কাজ করছি। বিকেলের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। গতকাল আমরা উপজেলা প্রশাসনের দরবার হলে একটি মিটিং করেছি। প্রধানমন্ত্রী আসার খবরে আমরা সরকারি কর্মকর্তারাও আনন্দিত।

Source link

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর