পাবনায় চরমপন্থি সংগঠনের নেতা হোসেন আলী হত্যায় মামলায় দায়ের পুলিশের অভিযানে তিনজন গ্রেপ্তার
audhamyabangla
প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ /
১২
বার্তা সংস্থা পিপ (পাবনা) :
পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় মতিয়ার রহমান, শরীফ প্রামানিক ও মনিরুল ইসলাম নামের তিনজন কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত কার্টুজ ও একটি গুলির খোসা।বুধবার (১০ জুন) বিকেলে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান বুধবার ভোর রাতে ভিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এর আগে মঙ্গলবার (০৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। গত সোমবার সন্ধায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে রাখতে গিয়ে মাদ্রাসার গেটে ছেলের সামনে হোসেন আলীরকে গুলি করে হত্যা করে দুর্বুত্তরা।
আপনার মতামত লিখুন :