Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় তিন মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড


audhamyabangla প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ / ৬০
পাকুন্দিয়ায়  তিন মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

মঞ্জুরুলহক মঞ্জু,  কিশোরগঞ্জ প্রতিনিধি:

পাকুন্দিয়া   ছাত্রজনতার হাতে আটক তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড ও১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এ আদেশ দেন। এর আগে উপজেলার চরপলাশ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলা  চরপলাশ গ্রামের  কেনু খলিফার ছেলে  রতন,(২২)একই গ্রামের  আসাদ  মড়লের   ছেলে  শাপুল (২৫)ও  গিয়াস উদ্দিনের ছেলে  ফারজুলকে আটক করে ছাত্র-জনতা। পরে তাদের পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।পাকুন্দিয়া থানার  অফিসার ইনচার্জ  এসএম আরিফুর রহমান  বলেন,আজ মঙ্গলবার দুপুরে  আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর