Agaminews
Dr. Neem Hakim

গৌরীপুর থানার ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি মোঃ রিফাত মিয়া (২০)‘কে র‌্যাব-১৪ কর্তৃক গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ /
গৌরীপুর থানার ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি মোঃ রিফাত মিয়া (২০)‘কে র‌্যাব-১৪ কর্তৃক গ্রেফতার

প্রেস রিলিজ

নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থানার ধর্ষণ মামলার একমাত্র পলাতক ও প্রধান আসামি রিফাত মিয়া (২০)‘কে ০৮ জুন ২০২৬খ্রি. সন্ধ্যা অনুমান ১৮৩০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন আঁশপাড়া সাকিনস্থ প্যারামাউন্ড টেক্সটাইল ফ্যাক্টরির সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর।ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৫) স্কুল পড়ুয়া ছাত্রী। ধৃত আসামি বাদীর পাশের প্রতিবেশী হওয়ার সুবাদে ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে ধৃত আসামি রিফাত মিয়া বিভিন্ন ধরণের কুপ্রস্তাবসহ শারীরিক সম্পর্ক গড়ে তুলার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ঘটনার দিন গত ২০ মার্চ ২০২৫খ্রি. রাত অনুমান ১০:৩০ ঘটিকায় ভিকটিমকে বাড়ী থেকে একটি আম বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গৌরীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যায় মামলা নং-১৫, তারিখ- ২৩ মার্চ ২০২৫খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি রিফাত মিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়ান।
মামলার পর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি র‍্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি চৌকস দল রিফাত মিয়া (২০)‘কে গ্রেফতারে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নারীর নিরাপত্তা এবং অপরাধ দমনে র‍্যাব-১৪, ময়মনসিংহ সদা তৎপর।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর