Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহের নান্দাইলে অবুঝ কন্যা সন্তানের সামনে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার


audhamyabangla প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ / ১৯
ময়মনসিংহের নান্দাইলে অবুঝ কন্যা সন্তানের সামনে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার

প্রেস রিলিজ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন বছরের নিজ কন্যা সন্তানের সামনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। গত ২০ এপ্রিল ২০২৬খ্রিঃ রাতে ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনার পর থেকেই র‍্যাব-১৪ ছায়া তদন্ত এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ০৪ মে ২০২৬খ্রিঃ অনুমান বিকাল ১৭২৫ ঘটিকায় সিপিসি-১, র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সহায়তায় ফেনী সদর থানার বিরলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার প্রধান আসামি কাজল (৩৫), জেলা-ময়মনসিংহ’কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভুক্তভোগী নারী (২৬) অত্যন্ত সহজ সরল প্রকৃতির। ভুক্তভোগীর শ্বশুর শাশুড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় গার্মেন্টস এর চাকুরী করে। গত ১৯ এপ্রিল ২০২৬খ্রিঃ ভুক্তভোগী নারী শ্বশুর শাশুড়ির সাথে দেখা করার জন্য ভালুকা না গিয়ে ভূলবসত নান্দাইল চৌরাস্তা এলাকায় যান। সেখানে একই তারিখ রাত্রি অনুমান ১১৩০ ঘটিকায় কন্যা সন্তানকে নিয়ে দাড়িয়ে থাকেন। ধৃত আসামি অটোরিক্সাযোগে এসে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অটোরিক্সায় তুলে হাওরের নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি ২০ এপ্রিল ২০২৬খ্রিঃ রাত অনুমান ০০১০ ঘটিকা হতে ০৪৩০ ঘটিকা পর্যন্ত অবুঝ শিশুটির সামনেই ভুক্তভোগী নারীকে পালাক্রমে ধর্ষণ করে এবং পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ও তার সন্তানকে স্থানীয় লোক দেখে নিজ বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। স্থানীয় লোকজনের মাঝে ধৃত আসামি কাজল উপস্থিত হলে ভুক্তভোগী ধৃত আসামিকে সনাক্ত করতে সক্ষম হলে সে দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ময়মনসিংহ নান্দাইল থানায় দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ-২৬ এপ্রিল ২০২৬খ্রিঃ, ধারা-৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এ দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযান অব্যাহত রয়েছে।নারীর নিরাপত্তা এবং অপরাধ দমনে র‍্যাব-১৪, ময়মনসিংহ সদা তৎপর।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর