মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।সোমবার (৪ মে) দুপুরে “কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ” ব্যানারে জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে শেষ হয়।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নবঘোষিত কমিটিকে “সিন্ডিকেট কমিটি” আখ্যা দিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।পরে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান।বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে শরীফুল আলমের “পকেট কমিটি” ঘোষণা করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।তারা আরও বলেন, দ্রুত কমিটি বাতিল না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :