
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের নগরহাটি গ্রাম থেকে অনিমেষ কর্মকার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।শনিবার (১ আগস্ট) রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে।নিহত অনিমেষ কর্মকার নগরহাটি গ্রামের মৃত অরুণ চন্দ্র কর্মকারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান অনিমেষ কর্মকার। রোববার ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।নিহতের বড় ভাই অসিত চন্দ্র কর্মকার জানান, অনিমেষ প্রায় সাত থেকে আট মাস ধরে মানসিক রোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের ধারণা।খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :