Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জেরর পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে চারজনের জেল-জরিমানা


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন / ৭৪
কিশোরগঞ্জেরর পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে চারজনের জেল-জরিমানা

মুঞ্জুরুলহক মুঞ্জু, প্রতিনিধি কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাজহারুল ইসলাম নতুন মিয়া (৪৬), এহসান আজাদ (৪৬),শামিম মিয়া (২৫) ও নাসির উদ্দীন (৫২) নামের চার মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাজহারুল ইসলাম নতুন মিয়ার বাড়ি উপজেলার জামালপুর গ্রামে, এহসান আজাদের বাড়ি কাগারচর গ্রামে, শামিম মিয়ার বাড়ি নামা দিগাম্বরদী গ্রামে এবং নাসির উদ্দীনের বাড়ি দক্ষিণ খামা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার মঠখোলা এলাকার উত্তরা ব্যাংক সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর