
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শিবিরুল ইসলাম’দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ২৮/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন আকুয়া, বালুর মাঠ, ভাবখালী এলাকা হইতে ছিনতাইকারী ১।মোঃ আবিজুর রহমান রাজন (৩০), পিতা-আনিসুর রহমান, মাতা-রিনা বেগম, সাং-আকুয়া শিকদারবাড়ি মার্কেট, আরকে মিশন রোড (ভাসমান), ২। মোঃ আমির হোসেন জয় (২৮), পিতা-মোঃ সারোয়ার হোসেন, মাতা-মোছাঃ পারভীন, সাং-আকুয়া জুবলী কোয়াটার মোড় (ভাসমান), ৩। জুয়েল (৩০), পিতা-মৃত নুরু মিয়া, মাতা-মৃত সাহারা বেগম, সাং-কেওয়াটখালী, ৪। জাহাঙ্গীর আলম (২২), পিতা-আঃ মোতালেব, মাতা-মোছাঃ হনুফা, সাং-ধোপাখলা চামড়া গোদাম, ৫। মোঃ নাঈম (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-নাজমা, সাং-চরগোবিন্দপুর, ৬। মোঃ রাব্বি (২৬), পিতা-বাবুল, মাতা-জহুরা, সাং-৩৬ বাড়ি কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের’দেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে সর্বমোট ৩২ জন ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
-জেলা পুলিশ, ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :