
মোঃ রাশেদুল ইসলাম ,নাটোর প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (ঔবধহ-গধৎপ ঝল্কৎল্ক-ঈযধৎষবঃ) আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন| রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন| এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যেম কর্মীরা|পরিদর্শনকালে সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন| ফ্রান্সের এ রাষ্ট্রদূত রাজবাড়ী পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন| পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন|পরিদর্শন শেষে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন|
আপনার মতামত লিখুন :