।
মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের চত্বরে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাদিস নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াহাটী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন বাসের হেলপার ছিলেন। তাঁর বাবা মো. দেলোয়ার হোসেন একজন মোটর মেকানিক এবং মা শাহানা আক্তার।স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি কভারবিহীন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে হাদিস বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ও কভারবিহীন বিদ্যুতের তার দ্রুত অপসারণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :