Agaminews
Dr. Neem Hakim

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট : ১৭টি ব্যাটারি জব্দ, ৩টি ভেকু বিনষ্ট, ১ জনের কারাদণ্ড


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ / ১১
নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট : ১৭টি ব্যাটারি জব্দ, ৩টি ভেকু বিনষ্ট, ১ জনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি :
নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭টি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৩টি ভেকু বিনষ্ট করা হয়েছে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৪ জুন) রাতে নাটোর জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহম্মেদ। ছাতনি ইউনিয়নের মির্জাপুর এলাকায় অভিযানকালে স্থানটি নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  আশিকুর রহমানও অভিযানে সহযোগিতা করেন।জানা যায়, সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ঘটনাস্থল থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।এছাড়াও কাফুরিয়া ইউনিয়নের প্রাণ কোম্পানির ডিপো সংলগ্ন এলাকা থেকে ৬টি ব্যাটারি জব্দ করা হয়। অন্যদিকে ছাতনি ইউনিয়নের মির্জাপুর এলাকায় যৌথ অভিযানে আরও ৯টি ব্যাটারি জব্দ করা হয়।অভিযান শেষে মোট ১৭টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয় এবং অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ভেকু বিনষ্ট করা হয়।ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খনন এবং মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর