Agaminews
Dr. Neem Hakim

আশুলিয়া থেকে শেরপুরের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ /
আশুলিয়া থেকে শেরপুরের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বারেক আলী (৫০)কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বারেক আলীর অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) বিকেলে র‌্যাব-৪-এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বারেক আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার (জমকান্দা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি নালিতাবাড়ী থানার মামলা নং-১৯ (তারিখ: ১৬ জুলাই ২০১৭), পেনাল কোডের ৩২৩/৩২৪ ধারার মামলায় আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর