Agaminews
Dr. Neem Hakim

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে চুরি ও গুরুতর জখম করা মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ / ১১
সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক অভিযানে চুরি ও গুরুতর জখম করা মামলার  সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেফতার

প্রেস রিলিজ

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুরূপভাবে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অভিযান-১: চুরি মামলায় দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার:-
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৯ জুন ২০২৬খ্রিঃ
রাত অনুমান ০৩০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-৫০(০৫)১৩, ধারা-৩৮১ পেনাল কোড এর তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদুল ইসলাম মুন্না (৩৫), পিতা-মোঃ জহিরুল ইসলাম, সাং-কেওয়াটখালী মধ্যপাড়া, থানা-কোতোয়াল, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযান-২: ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করা মামলার আসামি গ্রেফতার:-
গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ৩০ জুন ২০২৬খ্রিঃ
রাত অনুমান ০১৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড়ে  অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মুক্তাগাছা থানার মামলা নং-০৬(০৩)১৯, ধারা-৩২৪ পেনাল কোড এর দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কবির হোসেন (৩২), পিতা-মৃতঃ আঃ মালেক, সাং-রামভদ্রপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর