Agaminews
Dr. Neem Hakim

র‌্যাব-১৪ এর সদর কোম্পানির অভিযানে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৫) গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ / ১২
র‌্যাব-১৪ এর সদর কোম্পানির অভিযানে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৫) গ্রেফতার

 

প্রেস নোট

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও  ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।অভিযানে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গত ২৯ জুন ২০২৬খ্রিঃ রাত ২৩৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কোতোয়ালী সিআর মামলা নং-৫৯৯/২৪, ধারা-২০১৮ সালের যৌতুক নিরোধ আইন ৩ এর ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় মিয়া (২৫), পিতা-মোঃ নাসির উদ্দিন, সাং-মাসকান্দা স্টাফ কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাব-১৪ এর এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর